ব্রেকিং নিউজ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন পাষণ্ড পিতার হাতে নিষ্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ রতন ও আজিজুলের অনিন্দ্য কুমার দাসকে কুপিয়ে জখম করার প্রতিবাদে দাকোপ উপজেলা প্রশাসনের মানববন্ধন দাকোপ উপজেলার পানখালীতে এসডিজি গ্রামের উদ্বোধন দালালদের দৌরাত্ম্যে পটুয়াখালীর রাঙ্গাবালী ভূমি অফিসে ভোগান্তির অভিযোগ বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলা আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
×

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২/৮/২০২৬, ১০:০৩:১৭ AM

পাষণ্ড পিতার হাতে নিষ্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ রতন ও আজিজুলের

সুনামগঞ্জের দিরাইয়ে নিজের দুই অবুঝ শিশুসন্তানকে নিজ হাতে হত্যার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন দিরাই উপজেলা বিএনপির সাবেক স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এবং চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রতন কুমার তালুকদার।

সুনামগঞ্জের দিরাইয়ে নিজের দুই অবুঝ শিশুসন্তানকে নিজ হাতে হত্যার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন দিরাই উপজেলা বিএনপির সাবেক স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এবং চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রতন কুমার তালুকদার।

তিনি বুধবার বিকেলে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক বার্তায় বলেন, সন্তানদের নিরাপদ আশ্রয় এবং বটবৃক্ষ হলেন পিতামাতা। পিতামাতা যতদিন বেঁচে থাকবেন, সন্তানদের মাথার ওপর ছায়া হয়ে থাকবেন। সেই সন্তানরা যখন পিতামাতার স্নেহ, আদর, যত্ন ও ভালোবাসায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে বেড়ে উঠবে, তারা একদিন দেশসেবার পাশাপাশি পিতামাতার বৃদ্ধকালে ভরণপোষণের সব ব্যয়ভার বহন করবে—এটাই সন্তানদের দায়িত্ব ও কর্তব্য।তিনি বলেন, ‘কিন্তু কী দেখলাম! আমার ইউনিয়নের মধুপুর গ্রামে সেই পাষণ্ড পিতা কামরুল তার অবুঝ নিষ্পাপ দুটি সন্তানকে নিজ হাতে দেখার হাওরের পানিতে ফেলে হত্যা করল। আমি ধিক্কার জানাই এমন পিতাকে, যার মধ্যে মানবিক মূল্যবোধ এবং সন্তানদের প্রতি সামান্যতম ভালোবাসাও নেই।’

তিনি আটক পিতার এমন ন্যক্কারজনক ঘটনার সঠিক তদন্ত করে তথ্য-প্রমাণের ভিত্তিতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।এছাড়াও এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চরনারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক ও সমাজসেবক মো. আজিজুল হক। তারা যৌথ এক বিবৃতিতে এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে নিষ্পাপ নিহত শিশুদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা এবং শোকাহত পরিবারের সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।


উল্লেখ্য, গত শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ঘাতক পিতা কামরুল। সেখানে শনিবার ও রবিবার অবস্থান শেষে বাড়ি ফেরার পরই দুই শিশু নিখোঁজ হয়। পরবর্তীতে ছাতক, সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ—এই তিন উপজেলার মাঝামাঝি দেখার হাওরের পৃথক দুটি স্থান থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।